চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড
- আপলোড তারিখঃ
১০-০৯-২০২১
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে সাগর নামের এক মাদকসেবীর কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা শহরের রেল স্টেশন সংলগ্ন ফার্মপাড়া রেল বস্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ তাঁকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে তাঁকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শ টাকা জরিমানা করে। সাজাপ্রাপ্ত সাগর (২০) একই এলাকার মহাব্বত আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলামের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন ও উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে সাগরের বাড়িতে অভিযান চালিয়ে গাঁজা সেবন করা অবস্থায় তাঁকে আটক করা হয়। এসময় তাঁর ঘর থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাগরকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্ত সাগরকে জেলহাজতে পাঠানো হয়েছে।
কমেন্ট বক্স