বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর-শাশুড়ি জখম

  • আপলোড তারিখঃ ০৯-০৯-২০২১ ইং
চুয়াডাঙ্গায় জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর-শাশুড়ি জখম
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় জামায়ের এলাপাতাড়ি ছুড়িকাঘাতে শ্বশুড় আব্দুল মান্নান (৫০) ও শ্বাশুড়ি রিক্তা খাতুন (৪৫) গুরুতর জখম হয়েছে। গতকাল বুধবার রাত আটটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুরে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় রাত ১১টার দিকে রিক্তা খাতুনকে রাজশাহী রেফার্ড করা হয়। জখম আব্দুল মান্নান চুয়াডাঙ্গা সদর উপজেলার হায়দারপুর গ্রামের মৃত নাজিম উদ্দীনের ছেলে ও রিক্তা খাতুন আব্দুল মান্নানের স্ত্রী। ঘাতক জামায় জাফরপুর গ্রামের জাহিদুলের ছেলে আরিফ হোসেনের (২৫)। জানা যায়, দুই বছর পূর্বে পারিবারিকভাবে আব্দুল মান্নানের মেয়ে মিম খাতুনের সঙ্গে আরিফ হোসেনের বিবাহ হয়। বিবাহের পর থেকে বিভিন্ন সময় স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিম্যের সৃষ্টি হয়। কয়েকদিন পূর্বে মিমের সঙ্গে আবার আরিফের মনোমালিন্যের সৃষ্টিট হলে মিম রাগ করে তাঁর বাপের বাড়িতে চলে যায়। এ ঘটনার একটি মিমাংসার জন্য গতকাল বিকেলে আব্দুল মান্নান ও রিক্তা খাতুন জামায় আরিফের সঙ্গে কথা কলতে যায়। এরই এক পর্যায়ে তাঁদের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হলে আরিফ একটি ধারালো ছুড়ি দিয়ে আব্দুল মান্নান ও রিক্তা খাতুনকে কুপিয়ে জখম করে। এসময় চিৎকার শুনে স্থানীয় ব্যক্তিরা তাঁদেরকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জখম দুজনকেই তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থার অবনতি হলে রাতেই রিক্তা খাতুনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে হাসপাতাল কর্তৃপক্ষ। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাজিদ হাসান বলেন, ‘স্থানীয় ব্যক্তিরা রাত সাড় আটটার দিকে গুরুতর জখম অবস্থায় দুজনকে জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে জখম দুজনকে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় রাত ১১টার দিকে রিক্তা খাতুনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এ বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ খান ফকরুল আলম খান বলেন, ‘চুয়াডাঙ্গা সদর থানাধীন জাফরপুরে জামাইয়ের চুরিকাঘাতে শ্বশুর-শাশুড়ি জখম হয়েছে বলে জেনেছি। সাংসারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানূগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী