বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুর সীমান্তে ভারতীয় নাগরিকসহ ৭ জন আটক

  • আপলোড তারিখঃ ০৮-০৯-২০২১ ইং
মহেশপুর সীমান্তে ভারতীয় নাগরিকসহ ৭ জন আটক
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর সীমান্তÍ থেকে এক ভারতীয়সহ ৭ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গত সোমবার রাতে ও গতকাল মঙ্গলবার সকালে মহেশপুরের গোপালপুর ও নেপা গ্রাম থেকে তাঁদের আটক করা হয়। গতকাল মঙ্গলবার মহেশপুর-৫৮ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। মহেশপুর-৫৮ বিজিবির অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক ই-মেইল বার্তায় উল্লেখ করেন, গতকাল মঙ্গলবার সকালে মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামের মাঠে ভারতীয় নাগরিক সুনীল বিশ্বাসকে (২৪) আটক করা হয়। সুনীল ভারতের নদীয়া জেলার কল্যাণী থানার সাউথ চাঁদমারী গ্রামের সূর্য বিশ্বাসের ছেলে। তিনি অবৈধভাবে বিনা পাসপোর্টে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন। অন্যদিকে, ভারতে প্রবেশের সময় মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামে থেকে ঢাকা জেলার ভাওয়ালী নগর থানার সারুলিয়া গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে আব্দুর রহমান (৫১), নড়াইল জেলার লোহাগড়া উপজেলার নওয়াপাড়া গ্রামের মৃত সিরাজুল শেখের ছেলে মো. ইব্রাহিম শেখ (৫৬), কালিয়া উপজেলার পেরুলীবাজার গ্রামের মো. খোকন শেখের ছেলে মো. কামাল শেখ (২৬), যশোর জেলার সদর উপজেলার বেজপাড়া গ্রামের মো. আশিকের স্ত্রী মোছা. রিক্তা খাতুন (২২), মেয়ে সুমাইয়া বেগম (০৩) ও চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার নাইরেপুর গ্রামের মৃত. সুন্দ শীলের ছেলে শ্রী বিপ্লব চন্দ্র শীলকে (৪৩) আটক করা হয়।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী