বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গাসহ সারা দেশে গণটিকাদান কর্মসূচির দ্বিতীয় ডোজ আজ

  • আপলোড তারিখঃ ০৭-০৯-২০২১ ইং
চুয়াডাঙ্গাসহ সারা দেশে গণটিকাদান কর্মসূচির দ্বিতীয় ডোজ আজ
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গাসহ সারা দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ আজ থেকে দেওয়া শুরু হবে। গণটিকার আওতায় টিকাগ্রহীতা প্রথম ডোজ যে কেন্দ্র থেকে নিয়েছেন, দ্বিতীয় ডোজও সেই কেন্দ্র থেকে নিতে হবে। এর আগে গত ৭ থেকে ১২ আগস্ট পর্যন্ত সারা দেশের ইউনিয়ন, উপজেলা, জেলা, সিটি করপোরেশন পর্যায়ে গণটিকাদান কর্মসূচি চলে। এ কর্মসূচির মাধ্যমে ৩০ লাখ ডোজের বেশি টিকা দেওয়া হয়। এদিকে, গতকাল সোমবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ‘নোবেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গাতেও গণটিকাদান কর্মসূচির আওতায় দ্বিতীয় ডোজ ক্যাম্পেইন শুরু হবে। ক্যাম্পেইনের জন্য প্রয়োজনীয় টিকা রোববারই সারাদেশের বিভিন্ন কেন্দ্রে পৌঁছে গেছে। ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজ প্রথম ডোজের ন্যায় একইভাবে এবং একই কেন্দ্রে দেওয়া হবে। এ ক্যাম্পেইনের সময় যারা যেই কেন্দ্র থেকে প্রথম ডোজ নিয়েছেন, তারা সেই কেন্দ্র থেকেই দ্বিতীয় ডোজ টিকা নেবেন।’ আরও জানা যায়, টিকা নেওয়ার সময় টিকা কার্ড অথবা রেজিস্ট্রেশেনের প্রিন্টেড ফরম নিয়ে আসতে হবে। এছাড়া অন্তঃস্বত্তা ও দুগ্ধবতী নারীরা নিবন্ধন করে টিকা নিতে পারবেন। বাড়ির নিকটবর্তী কেন্দ্র থেকে তারা টিকা নিতে পারবেন। এক্ষেত্রে মোবাইলে এসএমএস না এলেও টিকা পেতে কোনো সমস্যা হবে না। উল্লেখ্য: গত আগস্ট মাসের ৭ তারিখে চুয়াডাঙ্গা জেলায় মোট ৫৩টি কেন্দ্রে ১১৯টি বুথে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ২৩ হাজার ৮শ নারী-পুরুষকে প্রথম ডোজের টিকা দেয়া হয়। এদিন জেলার প্রতিটি ইউনিয়নে দিনে তিনটি ওয়ার্ডের জন্য একটি করে টিকাকেন্দ্র পরিচালনা করা হয়। প্রতিটি টিকা কেন্দ্রে সেখানে তিনটি বুথ করা হয়েছিল। পৌরসভার ক্ষেত্রে প্রতিটি ওয়ার্ডে একটি করে টিকাকেন্দ্র টিকা প্রদান করা হয়।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী