বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় পাঁচ ফার্মেসি মালিককে জরিমানা

  • আপলোড তারিখঃ ০৭-০৯-২০২১ ইং
আলমডাঙ্গায় পাঁচ ফার্মেসি মালিককে জরিমানা
মেয়াদোত্তীর্ণ, বিক্রয় নিষিদ্ধ ও ভারতীয় নকল ওষুধ বিক্রির অভিযোগ আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ ওষুধ, বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ও ভারতীয় নকল ওষুধ বিক্রির অভিযোগে পাঁচ ফার্মেসি মালিককে জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার সকালে আলমডাঙ্গা পৌর এলাকায় ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ। জানা গেছে, গতকাল সকালে আলমডাঙ্গা পৌর এলাকায় অভিযান চালান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ। এসময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৭ ও ৫১ ধারায় মেসার্স মুন ফার্মেসির মালিককে ১০ হাজার টাকা এবং একই ধারায় মেসার্স আনিছা মেডিসিন সেন্টারের মালিককে ১০ হাজার টাকা ও মেসার্স লতা ফার্মেসির মালিককে ৭ হাজার টাকা, মেসার্স ইয়াসিন ফার্মেসির মালিককে ৩ হাজার টাকা ও মেসার্স হীরা ফার্মেসির মালিককে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে মোট ৩৪ হাজার টাকা জরিমানা করা হয় এবং সবাইকে ভবিষ্যতের জন্য সতর্ক করে দেওয়া হয়। অভিযানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী