বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুর সীমান্তে আরও ৯ বাংলাদেশি আটক

  • আপলোড তারিখঃ ০৬-০৯-২০২১ ইং
মহেশপুর সীমান্তে আরও ৯ বাংলাদেশি আটক
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর সীমান্তের সলেমানপুর ও গোপালপুর গ্রাম থেকে ৯ বাংলাদেশি নাগরিককে আটক করেছে মহেশপুর-৫৮ বিজিবি। অবৈধভাবে এসব বাংলাদেশি সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করছিলেন। মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম খান গতকাল রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, গত শনিবার রাতে মহেশপুর উপজেলার সলেমাপুর গ্রামের একটি ইটভাটার সামনে ৭ জন নাগরিক অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় আটক করা হয়। আটককৃতরা হলেন, গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী গ্রামের মৃত. অবিলাস হালদারের ছেলে অরুন হালদার (৭০), তাঁর স্ত্রী নমিতা হালদার (৫০), মৃত. কালিপদ হালদারের ছেলে সুখ চাঁদ হালদার (৩৪), রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার আটারকছড়া গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে মো. বিল্লাল হোসেন (২৩), তাঁর স্ত্রী মোছা. কুলসুম বেগম (৪০), শরীয়তপুর জেলার নড়িয়া থানার চরমোহন গ্রামের মৃত. শহীদ মাঝির মেয়ে শারমীন সুলতানা (২২), মোহন মিয়ায় ছেলে অনিক (১৮), গোপালপুর গ্রামের মাঠ থেকে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার যোগীপাড়া গ্রামের মো. আ. রশিদের স্ত্রী রোকসানা বেগম (২৬) ও কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার সোনাইচা গ্রামের মো. ইলিয়াসের মেয়ে মেঘলা আক্তারকে (২৫) অবৈধ প্রবেশের সময় আটক করা হয়। আটককৃত বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টার দায়ে গতকাল রোববার মহেশপুর থানায় হয়েছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী