মঙ্গলবার, ২৫ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আমঝুপিতে মাদক রাখার অভিযোগে একজনের কারাদণ্ড

  • আপলোড তারিখঃ ০৬-০৯-২০২১ ইং
আমঝুপিতে মাদক রাখার অভিযোগে একজনের কারাদণ্ড
প্রতিবেদক, আমঝুপি: মেহেরপুরে মাদক রাখার দায়ে মোহাম্মদ আলী নামের এক ব্যক্তিকে ৩ মাসের কারাদণ্ড ও ১ শ টাকা অর্থদণ্ড করা হয়েছে। গতকাল রোববার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মোহাম্মদ আলীকে এ দণ্ড দেওয়া হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯(১)(গ) অপরাধে দোষী সাব্যস্ত ক্রমে একই আইনের ৩৬ (১) সারণির ২১ ধারায় ৩ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ডের আদেশ দেন। মোহাম্মদ আলী মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রােেমর আমির কারিগরের ছেলে। এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে মোহাম্মদ আলীকে গাঁজাসহ গ্রেপ্তার করেন।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুর জেলা আ.লীগের সহসভাপতি আ.মান্নান গ্রেপ্তার