বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে প্যাথেডিনসহ চুয়াডাঙ্গার আশরাফুল আটক

  • আপলোড তারিখঃ ০৫-০৯-২০২১ ইং
মেহেরপুরে প্যাথেডিনসহ চুয়াডাঙ্গার আশরাফুল আটক
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে নেশাজাতীয় প্যাথেডিনসহ আশরাফুল নামের এক যুবক আটক হয়েছেন। গত শুক্রবার দিবাগত রাতে মেহেরপুর ব্র্যাক অফিসের কাছ থেকে আশরাফুলকে আটক করা হয়। আশরাফুল চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড় এলাকার ফয়েজ মণ্ডলের ছেলে। জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবির এসআই অজয় কুমার কুণ্ডুর নেতৃত্বে এএসআই মো. আহসান হাবীব, এএসআই হেলাল উদ্দিন ও এএসআই মো. মাহাতাব উদ্দিন ফোর্স নিয়ে মেহেরপুর ব্র্যাক অফিস এলাকায় অভিযান চালিয়ে মো. আশরাফুলকে আটক করেন। এসময় তাঁর সঙ্গে থাকা একটি ইজিবাইকসহ ৩টি নেশাজাতীয় প্যাথেডিন উদ্ধার করেন। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী