৩১ সদস্যবিশিষ্ট ৫টি ইউনিট কমিটি গঠন
- আপলোড তারিখঃ
০৫-০৯-২০২১
ইং
মেহেরপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তোফায়েল আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি ও খুলনা বিভাগীয় কেন্দ্রীয় সংসদ টিম প্রধান আলহাজ্ব মো. জামির হোসেন। প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের খুলনা বিভাগের সহসভাপতি শেখ তৈয়বুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক ডি জে এম হাসান বিন শফিক সোহাগ, সহসাধারণ সম্পাদক আকরাম হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান মুন্না, এস এম গালিব ইমতিয়াজ নাহিদ, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন প্রমুখ।
এসময় মেহেরপুর সদর, পৌরসভা, মুজিবনগর, গাংনী, গাংনী পৌরসভা নিয়ে ৫টি ইউনিটের ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেন কেন্দ্রীয় কমিটির নেতৃবন্দ।
কমেন্ট বক্স