বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা শিবপুরের কলা ব্যবসায়ী নিহত

  • আপলোড তারিখঃ ০৪-০৯-২০২১ ইং
চুয়াডাঙ্গা শিবপুরের কলা ব্যবসায়ী নিহত
ঝিনাইদহের চোরকোল এলাকায় সিএনজি-কলাভর্তি করিমনের সংঘর্ষ নিজস্ব প্রতিবেদব: ঝিনাইদহে সিএনজির সঙ্গে সংঘর্ষে কলাভর্তি করিমণ (অবৈধ যান) উল্টে আব্দুর রাজ্জাক (৫০) নামে এক কলা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর দুইটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে বেলা ১১টার দিকে ঝিনাইদহ জেলার চোরকোল এলাকায় পৌঁছালে একটি সিএনজির সঙ্গে সংঘর্ষ হলে নিয়ন্ত্রণ হারিয়ে কলাভর্তি করিমনটি উল্টে যায়। চালকের কিছু না হলেও কলা ব্যবসায়ী আব্দুর রাজ্জাক গুরুতর আহত হন। স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত আব্দুর রাজ্জাক চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শিবপুর গ্রামের জয়নাল খন্দকারের ছেলে। জানা যায়, ‘আব্দুর রাজ্জাক নিয়মিত চুয়াডাঙ্গা থেকে করিমণযোগে কলা নিয়ে ঝিনাইদহে বিক্রির জন্য যেতেন। গতকাল শুক্রবার সকালেও একটি করিমণ ভর্তি কলা নিয়ে ঝিনাইদহে যাচ্ছিলেন। পথের মধ্যে ঝিনাইদহ জেলার চোরকোল এলাকায় পৌঁছালে একটি সিএনজির সঙ্গে সংঘর্ষ হলে নিয়ন্ত্রণ হারিয়ে কলাভর্তি করিমনটি উল্টে যায়। এসময় রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন আব্দুর রাজ্জাক। পরে স্থানীয় ব্যক্তিরা গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দুইটার দিকে তাঁর মৃত্যু হয়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ হোসেন বলেন, ‘সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত আব্দুর রাজ্জাককে দুপুর ১২টার দিকে কয়েকজন ব্যক্তি জরুরি বিভাগে নিয়ে আসে। তাঁর মাথাসহ শরীরের বিভিন্নস্থানে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। জরুরি বিভাগ থেকে তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের পুরুষ সার্জারি বিভাগে ভর্তি করা হয়। আব্দুর রাজ্জাকের অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দুইটার দিকে তাঁর মৃত্যু হয়।’


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী