বুধবার, ২৬ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরের যুগিন্দা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ডিশ লাইনের মিস্ত্রি নিহত

  • আপলোড তারিখঃ ০৪-০৯-২০২১ ইং
মেহেরপুরের যুগিন্দা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ডিশ লাইনের মিস্ত্রি নিহত
প্রতিবেদক, বারাদী: মেহেরপুর সদর উপজেলার যুগিন্দা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলেক হোসেন (৪৫) নামের ডিশ লাইনের এক মিস্ত্রি নিহত হয়েছেন। আলেক হোসেন মেহেরপুর সদর উপজেলার হাসনাবাদ কলোনি গ্রামের ভোলা শেখের ছেলে। তিনি বারাদী বাজারের তুহিন ডিশ ক্যাবল নেটওয়ার্কের একজন কর্মচারী। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে যুগিন্দা গ্রামের আক্কাছ আলীর বাড়ির পাশে বিদ্যুতের মেইন লাইনে পোলের ওপর ডিশ লাইনের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে মারা যান তিনি। এসময় স্থানীয়রা তাঁকে বাঁশ ও দড়ি বেঁধে নিচে নামান। স্থানীয়রা জানান, নিহতের মরদেহ উদ্ধার করে নিজ বাড়িতে নেওয়া হয়। পরে বাদ আসর জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। সদর থানার ওসি শাহ দারা খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


কমেন্ট বক্স
notebook

ছায়া মন্ত্রিসভার পথে বিরোধীদল, ক্ষমতার আয়নায় বিকল্প মুখ