বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে হেরোইনসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ০২-০৯-২০২১ ইং
মেহেরপুরে হেরোইনসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে শাহরুল ওরফে আবেদ আলী (৪২) ও তাঁর স্ত্রী শিরিন খাতুনকে আটক করেছে। গতকাল বুধবার বিকেলের দিকে মেহেরপুর গাংনী উপজেলার গাড়াবাড়িয়া ঘাটপাড়া এলাকায় তাঁদের নিজস্ব বাড়ি থেকে তাঁদেরকে আটক করা হয়। আটককৃত শাহরুল ওরফে আবেদ আলী মেহেরপুর গাংনী উপজেলার গাড়াবাড়িয়া ঘাটপাড়া এলাকার মৃত কুঞ্জত শেখের ছেলে ও শিরিন খাতুন তাঁর স্ত্রী। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে উপ-পরিদর্শক মদন মোহন শাহা, সহকারী উপ-পরিদর্শক জি এম শহীদুল ইসলাম, রুহুল আমিন, আব্দুল হালিম, সিফাই একরামুল, সাইদুর রহমানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে মেহেরপুর গাংনী উপজেলার গাড়াবাড়িয়া ভাটপাড়া এলাকার শাহরুল ওরফে আবেদ আলী ও তাঁর স্ত্রী শিরিন খাতুনকে আটক করে। এসময় তাঁদের বাড়ি তল্লাশি চালিয়ে সেখান থেকে ২৪ পুরিয়া হেরোইন উদ্ধার করে। তাঁদের বিরুদ্ধে মেহেরপুর গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬-১ সারণীর ৮(ক) ধারাই মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ইউএনও পান্না আক্তারের বিদায় সংবর্ধনা