বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ০১-০৯-২০২১ ইং
মুজিবনগরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রতিবেদক, মুজিবনগর: মুজিবনগর থানা পুলিশের অভিযানে ফেনসিডিলসহ ইয়াসিন মিয়া (৩০) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের জয়পুর গ্রামের কুতুব আলীর ছেলে। গতকাল মঙ্গলবার মুজিবনগর থানার আওতাধীন বাগোয়ান ইউনিয়নের জয়পুর গ্রামে অভিযান চালিয়ে ১৪ বোতল ফেনসিডিলসহ তাঁকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, মেহেরপুর জেলার পুলিশ সুপার রাফিউল আলমের দিকনির্দেশনায় মুজিবনগর থানার এসআই (নি.) মো. ইকবাল হোসেন, এসআই (নি.) আব্দুল আলিম শেখ, এসআই (নি.) সুভাষ কুমার রায়, এএসআই (নি.) মো. নাজমুল হাসান ও এএসআই (নি.) মো. আক্তার হোসেন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ইয়াছিনকে আটক করতে সক্ষম হয়। এ বিষয়ে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাসেম জানান, আসামিদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাঁকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হবে।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ইউএনও পান্না আক্তারের বিদায় সংবর্ধনা