বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে ফেনসিডিলসহ মাদক সম্রাজ্ঞী রুপা পরিবারসহ আটক

  • আপলোড তারিখঃ ০১-০৯-২০২১ ইং
মেহেরপুরে ফেনসিডিলসহ মাদক সম্রাজ্ঞী রুপা পরিবারসহ আটক
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিল ও Elcorex ভারতীয় সিরাপসহ মাদক সম্রাজ্ঞী রুপা ও রুপার পুরো পরিবারকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতরা হলেন- মেহেরপুর বাসস্ট্যান্ড পাড়ার মোছা. রুপা খাতুন (২৪), স্বামী রিপন খাঁন (রিপনের নামেও একাধিক মাদক মামলা চলমান), মোছা. আছমা খাতুন (৪৫) ও তাঁর স্বামী ইউসুফ আলী (৫০)। গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে তাঁদেরকে আটক করা হয়। জানা যায়, মেহেরপুর জেলাকে মাদক মুক্ত রাখতে জেলাজুড়ে মাদক বিরোধী অভিযান চলমান আছে। এ ধারাবাহিকতায় মেহেরপুর জেলা পুলিশ সুপার রাফিউল আলমের নির্দেশে মেহেরপুর ডিবি পুলিশ রুপাসহ পুরো পরিবারকে চ্যালেঞ্জ করে অভিযান চালায়। এসময় ১০ বোতল ফেনসিডিল, Elcorex ভারতীয় সিরাপসহ রুপা ও রুপার পুরো পরিবারকে আটক করা হয়। আসামিদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা প্রক্রিয়া চলমান রয়েছে।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ইউএনও পান্না আক্তারের বিদায় সংবর্ধনা