বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নাম নিয়ে বিদ্রুপ, যুবককে পিটিয়ে জখম

  • আপলোড তারিখঃ ৩১-০৮-২০২১ ইং
নাম নিয়ে বিদ্রুপ, যুবককে পিটিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় নিজের নাম নিয়ে বিদ্রুপ করার প্রতিবাদ করায় বন্ধুদের মধ্যে বিরোধরে জেরে রিমন (২১) নামের এক যুবকটে পিটিয়ে জখমের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বিকেল ছয়টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার চাঁনমরী মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা আহত রিমনকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রিমনকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখেন। আহত রিমন চুয়াডাঙ্গা পৌর এলাকার পলাশপাড়ার নষ্কার আলীর ছেলে। জানা যায়, গতকাল বিকেলে চাঁনমারি মাঠ এলাকায় বন্ধুদের সঙ্গে বসে ছিলো রিমন। এ সময় তাদের মধ্যে থেকে সাকিব (১৮) নামের এক যুবক রিমনকে ‘রিমোট’ বলে বিদ্রুপ করতে থেকে। এসময় তাদের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে সাকিব, জুয়েল (২০) ও আসিফ (২১) রিমনকে ইট ও বাঁশ দিয়ে পিটিয়ে আহত করে। এসময় স্থানীয় ব্যক্তিরা রিমনকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রিমনকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করে। এবিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, ‘নাম নিয়ে বিদ্রুপ করার প্রতিবাদ করায় রিমন নামের এক যুবককে পিটিয়ে আহত করা হয়েছে বলে জানতে পেরেছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ হয়নি। অবিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানূগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ইউএনও পান্না আক্তারের বিদায় সংবর্ধনা