স্কলারশিপ পেয়েছেন চুয়াডাঙ্গার কৃতী সন্তান সাংবাদিক আলী আসিফ শাওন
- আপলোড তারিখঃ
৩১-০৮-২০২১
ইং
সমীকরণ প্রতিবেদন:
দৈনিক এই আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলী কদর পলাশের একমাত্র পুত্র চুয়াডাঙ্গার কৃতী সন্তান আলী আসিফ শাওন গণযোগাযোগ ও সাংবাদিকতায় আন্তর্জাতিক মাস্টার্স এবং উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য সরকারি স্কলারশিপ পেয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করে বর্তমানে ইংরেজি দৈনিক ‘ঢাকা ট্রিবিউন’- এ প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ বিটে সাংবাদিকতা করছেন। তাঁর সাংবাদিকতার বিষয় ‘কভারিং প্রাইম মিনিস্টার, গভর্নমেন্ট পলিসি অ্যান্ড পলিটিক্স। পাশাপাশি তিনি ডিফেন্স জার্নালিস্ট বিটও কভার করেন। ইতোপূর্বে তিনি প্রথম আলো, যুগান্তর, আমাদের সময়সহ বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করেছেন। নটরডেম কলেজের ছাত্র থাকা অবস্থায় এবং বাবার সাংবাদিকতার সুবাদে তিনি লেখালেখিতে অনুপ্রাণিত হন।
আলী আসিফ শাওন ডাকসু নির্বাচনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালতে রিট করে বিশ্ববিদ্যালয় ধারণার প্রতিনিধিত্ব করেছেন। তাঁর সে রিটেই দীর্ঘ ২২ বছর পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। তিনি ঢাবির সাংবাদিকতা বিভাগে ‘যোগাযোগ ইশকুল’-এর সভাপতির দায়িত্বও পালন করেছেন। আলী আসিফ শাওনের বাবা আলী কদর পলাশ চুয়াডাঙ্গা জেলার প্রথম দৈনিক ‘দৈনিক মাথাভাঙ্গা’ এবং ঝিনাইদহ জেলার প্রথম দৈনিক ‘দৈনিক ঝিনাইদহ’ এবং ‘দৈনিক অধিবেশন’ পত্রিকার অন্যতম প্রতিষ্ঠাতা এবং দৈনিক মানবকণ্ঠ, মুক্তকণ্ঠসহ বিভিন্ন পত্রিকার শীর্ষ পদে দায়িত্বপালন করেছেন। তাঁর গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেরার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার দুর্গাপুর গ্রামে। তিনি সকলের নিকট দোয়া চেয়েছেন।
কমেন্ট বক্স