বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবি

  • আপলোড তারিখঃ ৩০-০৮-২০২১ ইং
কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবি
চুয়াডাঙ্গায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সমীকরণ প্রতিবেদন: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও সহসাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনিকে গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল। গতকাল রোববার বিকেল চারটায় জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ ভি জে স্কুলের সামনে প্রধান সড়কে মিছিল নিয়ে বের হলে পুলিশের বাঁধার মুখে পড়ে বাঁধা প্রাপ্ত হয়। পরে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ রজব আলী সুপার মার্কেটে জেলা বিএনপির কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ করে। জেলা ছাত্রদলের সহসভাপতি এইচ.এম মোস্তাফার সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সহসভাপতি মতিউর রহমান মিশরের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সহসভাপতি বুদ্দিন আহম্মেদ, শরিফুল ইসলাম ছোটন, যুগ্ম সম্পাদক আরিফ আহমেদ শিপ্লব, সাইমুম আহমেদ ইকবল, আব্দুল হাদিদ জিতু, সাইমুজ্জামান মিশা, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, সদস্যসচিব মাজেদুল আলম মেহেদি, সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মাহাবুবুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব সাইমুম আরাফাত, সদর উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমির সোহেল, আলমডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসনাত রিংকু, সদস্যসচিব মাহমুদুল হক তন্ময়, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আল-ইমরান রাসেল, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, আলমডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান রাজু, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের স্কুলবিষয়ক সম্পাদক সাইমুন ইসলাম শান্ত, পাঠাগারবিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম ও বাড়াদী ইউনিয়ন ছাত্রদল নেতা আবিদ হাসান। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক রমজান, কলেজ ছাত্রদল নেতা সাইফুল, জেলা ছাত্রদলের সহসাংগঠিনক সম্পাদক স্বাধীন শেখ, আবু সামা, সহ-পাঠাগার সম্পাদক রফিকুল ইসলাম, পৌর ছাত্রদলের সদস্য শাহরুখ আহমেদ, ইস্তিয়াক রিমন, সদর উপজেলা ছাত্রদলের সদস্য আরিফুল, সোহাগ, আলডাঙ্গা উপজেলা ছাত্রদলের সদস্য সোহেল রানা, তানভীর আহমেদ সবুজ, ছাত্রনেতা রুবেল, সম্রাট, লিমন, শাওন, হৃদয়, মুহাম্মদ হুসাইনসহ প্রমুখ। প্রতিবাদ সমাবেশে ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, অবৈধ সরকারের দুঃশাসনে দেশে গণতন্ত্রের লেশ মাত্র নেই। সরকার বুঝে গেছে সময় বেশি দিন নেই। তাই ক্ষমতা টিকিয়ে রাখতে পুলিশকে ব্যবহার করে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দকে অবৈধভাবে গ্রেপ্তার করে দাবিয়ে রাখার চেষ্টা করছে। সমাবেশে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ আটককৃত নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবি জানান এবং এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে রাজপথে কঠিন জবাবের হুঁশিয়ারি প্রদান করে। ছাত্র সমাজ আজ জাগ্রত প্রতিবাদ প্রতিরোধে অবৈধ সরকারের পতন হবে ইনশাল্লাহ।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ইউএনও পান্না আক্তারের বিদায় সংবর্ধনা