বুধবার, ২৬ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জেলা লোকমোর্চার ভারপ্রাপ্ত সভাপতি হলেন অ্যাড. বেলাল হোসেন

  • আপলোড তারিখঃ ২৯-০৮-২০২১ ইং
জেলা লোকমোর্চার ভারপ্রাপ্ত সভাপতি হলেন অ্যাড. বেলাল হোসেন
চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চার সভাপতি প্রয়াত অ্যাড. আলমগীর হোসেনের স্মরণ সভা অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চার কর্মশালা, সাংগঠনিক আলোচনা সভা ও জেলা লোকমোর্চার প্রয়াত সভাপতি অ্যাড. আলমগীর হোসেনের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা মালোপাড়াস্থ ওয়েভ ট্রেনিং সেন্টারে কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় বিগত তিন বছর লোকমোর্চার সামাজিক কাজের বিবরণ এবং সামাজিক নানা কাজ নিয়ে চুয়াডাঙ্গা লোকমোর্চা সদস্যরা মতবিনিময় করে। পরে চুয়াডাঙ্গা লোকমোর্চার সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা লোকমোর্চার সহসভাপতি অ্যাডভোকেট বজলুর রহমান। এ সভায় লোকমোর্চার জেলা এবং উপজেলা কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে জেলা লোকমোর্চার ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. বেলাল হোসেনকে নির্বাচিত করা হয়। এই সভার পরই চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চার সভাপতি প্রয়াত অ্যাড. আলমগীর হোসেনের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শোকসভায় সভাপতিত্ব করেন জেলা লোকমোর্চার ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. বেলাল হোসেন। শোক সভার শুরুতে প্রয়াত অ্যাড. আলমগীর হোসেনে স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। শোকসভায় বক্তব্য দেন ওয়েভ ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, সদর উপজেলা লোকমোর্চার সভপতি অ্যাড. মানিক আকবর, আলমডাঙ্গা উপজেলা লোকমোর্চার সভাপতি এম সবেদ আলী, দামুড়হুদা উপজেলা লোকমোর্চার সভাপতি কামাল হোসেন, জীবননগর উপজেলা লোকমোর্চার সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক শাহ আলম সনি।


কমেন্ট বক্স
notebook

ছায়া মন্ত্রিসভার পথে বিরোধীদল, ক্ষমতার আয়নায় বিকল্প মুখ