বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলোচিত হিরা কাজির ৬ মাসের কারাদণ্ড

  • আপলোড তারিখঃ ২৯-০৮-২০২১ ইং
আলোচিত হিরা কাজির ৬ মাসের কারাদণ্ড
চুয়াডাঙ্গায় বাল্যবিবাহ থেকে রক্ষা পেল পঞ্চম শ্রেণির ছাত্রী নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রী। গতকাল শনিবার রাত ১০টায় চুয়াডাঙ্গা রেল স্টেশন সংলগ্ন রেল কোয়ার্টার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই বাল্য বিবাহ পণ্ডু করা হয়। ভ্রাম্যমাণ আদালতটির পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালতে কাজীকে ছয় মাসে বিনাশ্রম কারাদণ্ড এবং কিশোর বরের অভিভাবক দুলাভাইকে ২ হাজার ১শ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ‘চুয়াডাঙ্গা রেল স্টেশন সংলগ্ন এলাকায় পঞ্চম শ্রেণীর (১২) ছাত্রী ও সদর উপজেলার জাফরপুর গ্রামের এক কিশোরের (১৭) কনের বাড়িতে বিয়ের প্রস্তুতি চলছিল। এমন একটি সংবাদের ভিত্তিতে কনের বাড়িতে অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। এসময় ঘটনাস্থল থেকে কাজি নাজমুল হক হিরাকে বাল্যবিবাহ প্রতিরোধ আইন ২০১৭ এর সংম্লিষ্ট ধারায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও বরের অভিভাবক (দুলাভাই) সাইফুল ইসলামকে ২ হাজার ১ শ টাকা জরিমানা করেন আদালত। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম বলেন, ‘বাল্যবিবাহের কুফল শুধু মাত্র বাল্যবিবাহের শিকার কিশোর-কিশোরীকেই নয়, গোটা সমাজকে ভোগ করতে হয়। তাই একটি বাল্যবিবাহ প্রস্তুতির খবর পেয়ে সময় বিলম্ব না করে চুয়াডাঙ্গা রেল স্টেশন সংলগ্ন এলাকায় আসি। এসময় ঘটনার সত্যতা পেয়ে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। কাজিকে ছয় মাসের কাড়াদণ্ড এছাড়াও মেয়ে ও ছেলে উভয় পক্ষের নিকট থেকে বাল্য বিবাহ না দেওয়ার শর্তে মুচলেকা নেওয়া হয়েছে।’ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহযোগীতায় ছিলেন চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেফাউল হাসানসহ পুলিশের একটি চৌকশ টিম।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ইউএনও পান্না আক্তারের বিদায় সংবর্ধনা