বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ১ কেজি গাঁজাসহ মাদক সম্রাজ্ঞী মর্জিনা আটক

  • আপলোড তারিখঃ ২৮-০৮-২০২১ ইং
জীবননগরে ১ কেজি গাঁজাসহ মাদক সম্রাজ্ঞী মর্জিনা আটক
জীবননগর অফিস: জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে এক কেজি গাঁজাসহ মাদক সম্রাজ্ঞী মর্জিনা আটক হয়েছেন। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তাঁকে আটক করা হয়। জানা যায়, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নির্দেশে জীবননগর থানার এসআই সাইদুজ্জামান ও এএসআই শরীফ হোসেন ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিত্বে জীবননগর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড লক্ষীপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় লক্ষীপুর গ্রামের শুকুর আলীর স্ত্রী একাধিক মাদক মামলার আসামী মর্জিনা বেগমকে (৪৩) এক কেজি গাঁজাসহ আটক করেন। এ ব্যাপারে জীবননগর থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ইউএনও পান্না আক্তারের বিদায় সংবর্ধনা