বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মাস্ক উপহার দিলেন প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী

  • আপলোড তারিখঃ ২৭-০৮-২০২১ ইং
মাস্ক উপহার দিলেন প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সাধারণ মানুষের জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট চুয়াডাঙ্গা প্রতিনিধি: করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট সার্জিক্যাল মাস্ক উপহার দিলেন দেশবরেণ্য চিকিৎসক, বিশিষ্ট অর্থোপেডিক সার্জন, চুয়াডাঙ্গা জেলার কৃতি সন্তান, সৎ ও নির্ভীক জননেতা, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী। গতকাল বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ও পুলিশ সুপার জাহিদুল ইসলামের নিকট পৃথকভাবে কয়েক হাজার মাস্ক উপহার দেন তিনি। এ সময় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, সমাজের সামর্থবানরা যদি করোনাকালে সাধারণ মানুষের পাশে দাঁড়াই, তাহলে করোনাভাইরাসের দ্বারা সৃষ্ট সমস্যার অনেকটাই সমাধান হবে। বিশেষ করে, প্রত্যেকের যেমন স্বাস্থ্যবিধি মানতে হবে, তেমনি স্বাস্থ্যবিধি মানানোর জন্য আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের পাশে সরকারের পাশাপাশি বৃত্তবানদেরও দাঁড়াতে হবে। স্বাস্থ্য সচেতন করার পাশাপাশি সরকারিভাবে করোনাভাইরাসের শুরু থেকেই মাস্ক বিতরণ করা হচ্ছে। এদিকে, পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি সবার আগে মানতে হবে। সেক্ষেত্রে করোনাভাইরাসের প্রকোপের শুরু থেকেই মাস্কের গুরুত্ব বেড়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে শুরু থেকেই মাস্ক বিতরণ করা হচ্ছে। যাঁরা স্বাস্থ্যবিধি মানাতে সচেতন করা এবং প্রয়োজনীয় স্বাস্থ্য সামগ্রী দিয়েছেন বা এখনো দিচ্ছেন, মানুষের পাশে দাড়াচ্ছেন তাঁরা সত্যিই ধন্যবাদ পাওয়ার যোগ্য। দেশবরেণ্য চিকিৎসক, বিশিষ্ট অর্থোপেডিক সার্জন, চুয়াডাঙ্গা জেলার কৃতি সন্তান, সৎ ও নির্ভীক জননেতা, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী বলেন, করোনার প্রকোপের শুরু থেকেই মাস্ক ও অন্য স্বাস্থ্য সামগ্রী দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ব্যক্তিগতভাবে আমার মনে হয়, প্রত্যেকে প্রত্যেকের পাশে দাঁড়াতে হবে। আওয়ামীলীগ সরকার দেশের জনগণের জন্য যা করছে, তা সত্যিই অতুলনীয়। বিশ্বের উন্নত দেশগুলোর সাথে তাল মিলিয়ে সরকার করোনা প্রতিরোধে কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী চিন্তার কারণে সফল হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে নির্দেশনা দিয়েছেন মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমাদের নিজ নিজ জায়গা থেকে মানুষের পাশে দাঁড়াতে হবে। একই সাথে প্রশাসনকেও এই কঠিন পরিস্থিতি মোকাবেলায় সাহায্য করতে হবে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’