চুয়াডাঙ্গা কোর্টপাড়ার জাহিদুল হকের দাফন সম্পন্ন
- আপলোড তারিখঃ
২৭-০৮-২০২১
ইং
নিজস্ব প্রতিবেদক:
দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপনের ছোট চাচা জাহিদুল হকের দাফনকার্য সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা কোর্ট জামে মসজিদে জাহিদুল হকের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ শেষে সকাল সাড়ে ১০টায় জান্নাতুল মাওলা কবরস্থানে তাঁর লাশের দাফনকার্য সম্পন্ন করা হয়। এদিকে, জানাজার নামাজ ও দাফনকার্যে অংশ নেন তাঁর আত্মীয় পরিজন, পাড়া-প্রতিবেশিসহ স্থানীয় মুসল্লিগণ। মরহুম জাহিদুল হক চুয়াডাঙ্গা কোর্টপাড়ার পুলিশ পার্ক লেনের মৃত হাজী আহাম্মদ আলীর ছেলে ও বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম শাহীন, আমিনুল ইসলাম শামীম, মাইনুল ইসলাম রবিন, শহিদুল ইসলাম রাজন ও জাহিদা খাতুন, রিমা খাতুনের পিতা এবং চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের সহসভাপতি মঞ্জুরুল আলম মালিক লার্জের শ্বশুর।
জানা যায়, গত বুধবার বিকেলে নিজ বাড়িতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন জাহিদুল হক। এসময় পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। পরে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সোয়া সাতটার দিকে জাহিদুল হকের মৃত্যু হয়।
কমেন্ট বক্স