বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় ট্রাক্টর থেকে পড়ে শ্রমিক আহত : রেফার্ড

  • আপলোড তারিখঃ ২৬-০৮-২০২১ ইং
দর্শনায় ট্রাক্টর থেকে পড়ে শ্রমিক আহত : রেফার্ড
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় ট্রাক্টর থেকে পড়ে মুসা (৩০) নামের এক শ্রমিক গুরুতর জখম হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনা থানার আকুন্দবাড়িয়া আবাসনের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর জখম অবস্থায় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। আহত মুসা দর্শনা মৃর্গিমারি গ্রামের জানা যায়, আবাসন এলাকায় ট্রাক্টরে লেবারের কাজ করছিল মুসা। এসময় ট্রাক্টর থেকে সর্তকতাবসত রাস্তার ওপর পড়ে যেয়ে গুরুতর জখম হয় সে। পরে স্থানীয় ব্যকিক্তরা দ্রুত তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। মুসার শরীরের বিভিন্নস্থানে কেটে ছিলে যাওয়াসহ মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উৎপলা বিশ্বাস তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। জরুরি বিভাগ থেকে চিকিৎসা শেষে পরিবারের সদ্যসরা দুপুরেই মুসাকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যেশ্যে রওনা হয়।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’