বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

অস্ত্রের কোপে জখম যুবককে ঢাকায় রেফার্ড

  • আপলোড তারিখঃ ২৬-০৮-২০২১ ইং
অস্ত্রের কোপে জখম যুবককে ঢাকায় রেফার্ড
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পূর্ব বিরোধের জের ধরে নয়ন হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে এলোপাতাড়ি কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার বিকেট পাঁচটার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জের তেতুলতলা মসজিদের সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত জখম অবস্থায় নয়ন হোসেনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। আহত নয়ন হোসেন হাটকালুগঞ্জ ওয়ার্ডের সাবেক মেম্বার মৃত আফসার আলীর ছেলে। জানা যায়, গত এপ্রিল মাসের ১৭ তারিখ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নয়ন হোসেনসহ কয়েকজনের সঙ্গে একই এলাকার আজম মুন্নাসহ (২২) বেশ কয়েকজনের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রুপ নিলে আজম মুন্না ও তাঁর দুজন বন্ধু জখম হন। এ ঘটনার চারমাস পরে গতকাল হাটকালুগঞ্জে নয়ন হোসেন ও আজম মুন্নার মধ্যে পুনঃরায় বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে আজম মুন্নাসহ তাঁর সহযোগীরা নয়নকে ধারালো ছুরি জাতীয় অস্ত্রদিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এসময় স্থানীয়রা রক্তাক্ত জখম অবস্থায় নয়ন হোসেনকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে, কর্তব্যরত চিকিৎসক তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখে। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়। রাতেই নয়নকে ঢাকায় নিয়েছে তার পরিবার। কর্তব্যরত চিকিৎসক ডা. তারানা আনোয়ার বলেন, ‘গুরুতর জখম অবস্থায় নয়ন হোসেনকে জরুরি বিভাগে নেওয়া হয়। তাঁর পিঠে ও পায়ে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাঁকে জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।’ চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ খবরুল আলম খান বলেন, ‘পূর্ব বিরোধের জের ধরে হাটকালুগঞ্জে নয়ন হোসন নামের এক ব্যক্তিকে জখম করার ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’