মোটরসাইকেল চালক কাজলের মর্মান্তিক মৃত্যু
- আপলোড তারিখঃ
২৫-০৮-২০২১
ইং
দর্শনা-জীবননগর সড়কে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ
দর্শনা অফিস:
দর্শনা-জীবননগর সড়কে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেল চালক দর্শনা দক্ষিণ চাঁদপুরের কাজল (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ইসমাইল হোসেন নামের অপর এক মোটরসাইকেল আরোহী। ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জীবননগর-দর্শনা সড়কের দর্শনা তেল পাম্পের নিকটবর্তী শেখ রাসেল স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ একাডেমির সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামের হল্ট স্টেশন বৌ-বাজার পাড়ার মৃত ফিদ্দুউস মিয়ার ছেলে কাজল আহম্মেদ (২৫) ও একই এলাকার জুম্মাপাড়ার মৃত ইউনুস আলীর ছেলে ইসমাইল হোসেন (২৮) মোটরসাইকেলযোগে জীবননগর উপজেলার পেয়ারাতলা এলাকার একটি মসজিদের রাজমিস্ত্রীর কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এসময় তাঁরা জীবননগর-দর্শনা সড়কের দর্শনা তৈল পাম্পের নিকটবর্তী শেখ রাসেল স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ একাডেমির সামনে পৌঁছালে দর্শনা অভিমুখ হতে বেপরোয়া গতির একটি ট্রাক মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক ও আরোহী সড়কের ওপর ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন। আহতদের দুর্ঘটনাস্থল থেকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার সময় পথের মধ্যে মোটরসাইকেল চালক দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের হল্ট স্টেশন বৌ-বাজার পাড়ার মৃত ফিদ্দুউস মিয়ার ছেলে এক সন্তানের জনক রাজমিস্ত্রী কাজল আহম্মেদের (২৫) মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাকটি (যশোহর ট ১১-২৪৩৫) আটক করে দর্শনা থানা হেফাজতে নেয় পুলিশ। এদিকে নিহতর মৃতদেহ তাঁর নিজ বাড়িতে পৌঁছালে স্বজনদের কান্নার আহাজারীতে এলাকার বাতাস ভারি হয়ে ওঠে। তবে নিহতর পরিবারের কোনো অভিযোগ না থাকায়ময়নাতদন্ত ছাড়ায় তাঁর দাফনকার্য সম্পন্ন করার প্রস্তুতি চলছিল।
ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর বলুহরপুরের ঢালীপাড়ার ফজলুর রহমানের ছেলে ট্রাকচালক সজল জানান, ‘ট্রাকের মালিক কোটচাঁদপুরের বলুহর ঢালীপাড়ার জিয়াউর রহমান বাবু ও মণ্টু। আমি অসুস্থ থাকায় বলুহর ঢালীপাড়ার সামসুলের ছেলে বাদশা (ট্রাক চালক) জিকে ট্রান্সপোর্টের বিভিন্ন মালামাল দর্শনা রেলবাজার বটতলায় আনলোড করতে আসে। মালামাল আনলোড করে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
কমেন্ট বক্স