বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

খালুর সঙ্গে কুটুমবাড়ি যাওয়া হলো না শিশু ফাতেমার

  • আপলোড তারিখঃ ২৫-০৮-২০২১ ইং
খালুর সঙ্গে কুটুমবাড়ি যাওয়া হলো না শিশু ফাতেমার
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় ফাতেমা (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের জেলা কারাগারের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু সদর উপজেলার বাড়িবাথান চরপাড়া গ্রামের মাজেদ হোসেনের মেয়ে। এদিকে, শিশুটির মৃত্যুর ঘটনার প্রতিবাদে ওই এলাকার বিক্ষুব্ধ লোকজন রাস্তা অবরোধ করে রাখে। এসময় ব্যস্ত ওই সড়কে দীর্ঘ যানজটের সৃৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে উত্তেজিত লোকজনকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে। ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুমন আলী জানান, দুপুরে শিশু ফাতেমা তাঁর খালুর সাথে ব্যাটারিচালিত ইজিবাইকে আত্মীয় বাড়িতে যাচ্ছিল। তারা ঝিনাইদহ জেলা কারাগারের সামনে এসে গাড়ি থেকে নেমে শিশুর খালু গাড়ি ভাড়া দিচ্ছিলেন আর শিশু ফাতেমা সড়কের ওপর দিয়ে দৌঁড় দিয়ে রাস্তা পারাপারের সময় ঝিনাইদহগামী একটি ট্রাক তাকে থাক্কা দিলে ঘটনাস্থালেই সে মারা যায়। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, স্থানীয় লোকজনের সহায়তায় ট্রাকটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’