মহেশপুর সড়কে ত্রিমুখী সংঘর্ষে তিনজন আহত
- আপলোড তারিখঃ
২৫-০৮-২০২১
ইং
প্রতিবেদক, মহেশপুর:
ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার গাড়াবাড়ীয়া পান্তার মাঠ নামক স্থানে ট্রাক, নসিমন ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
এলাকাবাসী ও সড়ক দুর্ঘটনার শিকার মোটরসাইকেল যাত্রী টাইলস্ মিস্ত্রি রাসেল জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে তারা মহেশপুর এলাকায় কাজ শেষ করে তিনটি মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এসময় তাঁদের সামনে একটি নসিমন ভ্যান চলছিল। তারা নসিমন ভ্যানের পিছন পিছন যাওয়ার সময় গাড়াবাড়ীয়া পান্তার মাঠ নামক স্থানে পৌঁছালে বেলেমাঠ এলাকার দিক থেকে মাল বোঝাই একটি ট্রাক (খুলনা মেট্রো ট-১১-১১৯৪) ওই নসিমন ভ্যান ধাক্কা দেয়। এসময় তাদের মোটরসাইকেল তিনটি ও গাড়ীর সাথে ধাক্কা মারে।
এ ঘটনায় নসিমন চালক যশোরের চুরামনকাঠি এলাকার সোহবান আলীর ছেলে আদিল উদ্দিন, মহেশপুরের ভাটপাড়া গ্রামের টাইল্স মিস্তি হারুনসহ তিনজন গুরুতর আহত হয়। তাঁদেরকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে নিয়ে গেলে আদিল উদ্দিনকে যশোর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। ট্রাক চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
কমেন্ট বক্স