আলমডাঙ্গায় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ একজন আটক
- আপলোড তারিখঃ
২৪-০৮-২০২১
ইং
নিজস্ব প্রতিবেদক:
আলমডাঙ্গায় ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ লাল্টু মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল সোমবার বিকেলে আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামে তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে ১ শ অ্যাম্পুল ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ তাঁকে আটক করে। আটককৃত লাল্টু মিয়া (৪১) আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর ঈদগাহ পাড়ার রুহুল আমিনের ছেলে।
চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিয়তউল্লাহর নেতৃত্বে গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন ও উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ ফোর্সসহ লাল্টুর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে। আটককৃত লাল্টুর স্বীকারোক্তিতে তাঁর ঘরে তল্লাশি চালিয়ে টেবিলের ড্রয়ারে রাখা ১ শ অ্যাম্পুল ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়। আটককৃত লাল্টুকে মামলাসহ আলমডাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।
চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ জানান, আটককৃত লাল্টু এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে একাধিক মাদক মামলা আছে।
কমেন্ট বক্স