বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হরিণাকুণ্ডুতে বিষপানে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

  • আপলোড তারিখঃ ২৩-০৮-২০২১ ইং
হরিণাকুণ্ডুতে বিষপানে স্বামী-স্ত্রীর আত্মহত্যা
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে একসাথে বিষপান পান করে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন। গতকাল রোববার বিকেলে উপজেলার বেলতলা গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের রাহিন ইসলাম (৩০) ও তাঁর স্ত্রী আঁখি খাতুন (২৫)। রাহিন ওই গ্রামের আলী হাসানের ছেলে। স্থানীয়রা জানান, দুপুরে রাহিনের শ্বশুরবাড়ির লোকজন বাড়িতে আসা নিয়ে তাঁদের স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়। এনিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। বিকেলে তাঁরা নিজেদের ঘরে একসাথে বিষপান করেন। প্রতিবেশীরা খবর পেয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিলে সেখান আঁখি খাতুনে মৃত্যু হয়। আর স্ত্রীর মৃত্যুর প্রায় দেড় ঘণ্টা পর বিকেল সাড়ে পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বামী রাহিন ইসলাম। রাহিনের মা মঞ্জিলা খাতুন জানান, তিন মাস আগে তাঁর ছেলে রাহিন নিজে পছন্দ করে আঁখিকে বিবাহ করেন। তাঁদের মধ্যে পূর্ব পরিচয় ছিল। বিয়ের পরে আঁখির বাবার বাড়ির লোকজন প্রায়ই তাঁদের বাড়িতে আসতো। এনিয়ে তাঁর ছেলে ও বউয়ের মধ্যে ঝগড়া-বিবাদ হতো। গতকাল রোববার দুপুরে আঁখি রাহিনকে তাঁর ভাবি আসবে বলে জানান। এনিয়ে তাঁদের মধ্যে মনোমালিন্য হয়। পরে বেলা তিনটার দিকে তাঁরা কৃষিজমিতে দেওয়ার জন্য ঘরে থাকা বিষপান করেন। পরে প্রতিবেশীদের সহযোগিতায় তাঁদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের মৃত্যু হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শামিমা সুলতানা জানান, হাসপাতালে আসার পরই স্ত্রী আঁখি খাতুন মারা গেছেন। আর তাঁর দেড় ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বামী রাহিন। হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মাল্লা জানান, পারিবারিকভাবে কলোহের জের ধরে তাঁরা বিষপান করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’