বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আজকের পত্রিকার চুুয়াডাঙ্গা প্রতিনিধি হলেন মেহেরাব্বিন সানভী

  • আপলোড তারিখঃ ২০-০৮-২০২১ ইং
আজকের পত্রিকার চুুয়াডাঙ্গা প্রতিনিধি হলেন মেহেরাব্বিন সানভী

নিজস্ব প্রতিবেদক: ইউএস বাংলা গ্রুপের ব্যবস্থাপনায় বিজয় বাংলা মিডিয়া লিমিটেডের ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক আজকের পত্রিকার চুয়াডাঙ্গা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মেহেরাব্বিন সানভী। পত্রিকাটির সম্পাদক বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ সরকারের তথ্য কমিশনের সাবেক প্রধান তথ্য কমিশনার, শিক্ষাবিদ, গণমাধ্যম গবেষক ও যোগাযোগ বিশেষজ্ঞ ড. গোলাম রহমান স্বাক্ষরিত নিয়োগপত্র হাতে পেয়েছেন সাংবাদিক মেহেরাব্বিন সানভী। একইসাথে সম্পাদক ড. গোলাম রহমান স্বাক্ষরিত পত্রিকার আইডি কার্ড, সম্মানী ও দায়-দায়িত্বপত্রও পেয়েছেন তিনি।


সাংবাদিক মেহেরাব্বিন সানভী জানান, গত মার্চ মাসের এক তারিখ থেকেই অফার লেটারের মাধ্যমে আজকের পত্রিকার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেছি। নতুন পত্রিকা হিসেবে চমক দিয়েই পত্রিকাটি গত ২৭ জুন বাজারে আসে। ইতোমধ্যে পাঠকপ্রিয়তা ও প্রচারে বেশ এগিয়েছে পত্রিকাটি। পত্রিকাটির হাউজ পলিসি অনুযায়ী চূড়ান্ত নিয়োগের জন্য তিন মাস কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেছে আজকের পত্রিকার কর্তৃপক্ষ। নতুন প্রকাশ হওয়ায় শুরু থেকেই প্রধান কার্যালয় একটু ব্যস্ততায় থাকায় প্রতিনিধিদের চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া ধিরে ধিরে সম্পন্ন করছে আজকের পত্রিকার কর্তৃপক্ষ। তবে সম্মানী কাজ শুরু হওয়া থেকেই প্রদান করেছে। সম্পাদক ড. গোলাম রহমান স্যার স্বাক্ষরিত আমার চূড়ান্ত নিয়োগপত্র, আইডি কার্ড, সম্মানী ও দায়দায়িত্বপত্র ইতোমধ্যে আমি বুঝে পেয়েছি। জাতীয় দৈনিক আজকের পত্রিকায় চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হিসেবে সদ্য নিয়োগপ্রাপ্ত সাংবাদিক মেহেরাব্বিন সানভী দৈনিক সময়ের সমীকরণ এর নিজস্ব প্রতিবেদক ও ডিএফপি মিডিয়াভুক্ত এবং ৮ম মঞ্জুরি বোর্ড বাস্তবায়িত ঢাকা থেকে প্রকাশিত ইংরেজি জাতীয় ডেইলি মর্নিং গ্লোরি পত্রিকার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি। সানভী ২০১২ সালে ইউনিসেফ ও সেভ দ্যা চিলড্রেনে শিশু সাংবাদিক হিসেবে সাংবাদিকতার যাত্রা শুরু করে। মেহেরাব্বিন সানভী ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত সরকারি অর্থায়নে প্রকাশিত ত্রৈমাসিক ‘শিশু কথা’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন। তিনি প্লান ইন্টার ন্যাশনাল, ইউনিসেফ, সেভ দ্য চিলড্রেন, ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স, শিশু একাডেমিসহ সরকারি-বেসরকারি বিভিন্ন জাতীয় ও আন্তজার্তিক প্রতিষ্ঠানে সাংবাদিকতায় বুনিয়াদী প্রশিক্ষণসহ বেশ কিছু প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তিনি দৈনিক সময়ের সমীকরণ এর ‘স্বপ্নচারী’ বিভাগের বিভাগীয় সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। তিনি শিশু অধিকারকর্মী হিসেবে আঞ্চলিক চাইল্ড রেস্ট প্রমোটরও ছিলেন। মেহেরবাব্বিন সানভী বাংলাদেশ মানবাধিকার কমিশন চুয়াডাঙ্গা জেলা শাখার নির্বাহী সদস্য, চুয়াডাঙ্গা বিতর্ক চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, চুয়াডাঙ্গা ফাউন্ডেশনের উপদেষ্টা, প্রথম আলো বন্ধুসভা চুয়াডাঙ্গার প্রচার সম্পাদক ও সদর উপজেলা লোকমোর্চার সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালনসহ বেশ কয়েকটি সংস্থা ও প্রতিষ্ঠানে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। এছাড়াও, হাঙ্গার প্রজেক্টে সম্পূর্ণ বিনা খরচে সাংবাদিকতায় এক বছর মেয়াদী তথ্য অধিকার আইন-২০০৯, জাতীয় শুদ্ধাচার কৌশল ও হুইসেল ব্লয়ার অ্যক্টের ওপর প্রশিক্ষণ নিচ্ছেন।


এদিকে, মেহেরাব্বিন সানভী আজকের পত্রিকায় নিয়োগ পাওয়ায়, দৈনিক সময়ের সমীকরণ পরিবার, চুয়াডাঙ্গা বিতর্ক চর্চা কেন্দ্র, চুয়াডাঙ্গা প্রথম আলো বন্ধুসভা, বাংলাদেশ মানবাধিকার কমিশন চুয়াডাঙ্গা জেলা শাখা, এসএসসি-২০১৭ ব্যজসহ বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান, সুশিল সমাজের প্রতিনিধিসহ সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ তাকে অভিনন্দন জানিয়েছেন।



কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’