বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দেশ আজ অন্ধকার কারাগারে পরিণত হয়েছে

  • আপলোড তারিখঃ ২০-০৮-২০২১ ইং
দেশ আজ অন্ধকার কারাগারে পরিণত হয়েছে
চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা সমীকরণ প্রতিবেদন: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা রজব আলী সুপার মার্কেটস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন এনামুল হক ইমন। পরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি মরহুম শফিউল বারী বাবুর স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এরপর চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি হাফিজুর রহমান মুক্তর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী সিরাজুল ইসলাম মনি। প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা সিরাজুল ইসলাম মণি বলেন, দেশ আজ একটি অন্ধকার কারাগারে পরিণত হয়েছে। এই অবৈধ সরকার পাতানো নির্বাচনের মাধ্যমে এ দেশের জনগণের ভোটাধিকার হরণ করে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে। সারাদেশে বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতা-কর্মীকে মিথ্যা মামলা দিয়ে প্রতিনিয়ত অমানবিক নির্যাতন করা হচ্ছে। বর্তমান অবৈধ সরকার এ দেশের মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার ন্যূনতম যোগ্যতা হারিয়ে ফেলেছে। তাই আগামীতে যেকোন সময় বেগম খালেদা জিয়ার ডাকে সরকার পতন আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীকে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। অনুষ্ঠানের প্রধান বক্তা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু বলেন, ‘স্বেচ্ছাসেবক দলের সভাপতি মরহুম শফিউল বারী বাবু স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে ছাত্রদলে অনেক ভূমিকা রেখেছিলেন, এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে শক্তিশালী করতে উনি অনেক পরিশ্রম করে গেছেন। তাঁর মৃত্যুতে জাতীয়তাবাদী দলে একটি বড় ক্ষতি হয়ে গেল, এটা পূরণ করার নয়। আমরা তাঁর বিদেহী আত্মার রুহের মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।’ জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শামীম হাসান টুটুলের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াসানুল সরাজ, মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক এস এম হাসান, সহসাধারণ সম্পাদক আলমগীর হোসেন, চুয়াডাঙ্গা জেলা নাগরিক সমাজের সভাপতি মনিরুজ্জামান লিপ্টন, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান। এছাড়াও বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাসুদ আরিফ, আবুল কালাম আজাদ, সাফাওয়ান ইবনে সাজিদ রনন, রুবেল হাসান, আবু হেনা রনি, জেলা ছাত্রদলের সহসভাপতি মতিউর রহমান মিশর ও যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ আহমেদ শিপ্লব। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক সম্পাদক উজ্জল আহমেদ খান, প্রচার সম্পাদক মাবুদ সরকার, সহ নাট্যবিষয়ক সম্পাদক সুমন বিশ্বাস, শিশুবিষয়ক সম্পাদক সানোয়ার মেম্বার, তাঁতীবিষয়ক সম্পাদক মহসিন আলী, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক খোরশেদ আলী, জেলা যুবদলের কোষাধ্যক্ষ মমিনুর রহমান মোমিন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক অপু মালিক, জীবননগর পৌর যুবদলের সদস্যসচিব মনির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক সদস্য আক্তারুজ্জামান তুহিন, তুহিন ইসলাম, পলাশ, আশরাফুল হক রুবেল, ইমদাদ হোসেন, হাসান বসরী, জাকির হোসেন, শাকিল, মোবারক মোল্লা, কামরুল ইসলাম সজীব, মো. হেজবুল্লা, গোলাম মোস্তফা, জাকির হোসেন, নজরুল ইসলাম, এরশাদ আলী, আবু সালেহ, আবদুল মান্নান, কামরুল হাসান সজিব, এনামুল হক বাবু, মোমিন, সজিব আহাম্মেদ, রায়হান, আরমান, মাসুদ রানা, নাজিম, শুকুর আলী, ইমন প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’