বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে সাপের কামড়ে কিশোরের মৃত্যু

  • আপলোড তারিখঃ ১৮-০৮-২০২১ ইং
কালীগঞ্জে সাপের কামড়ে কিশোরের মৃত্যু
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের গোপালপুর গ্রামে সাপের কামড়ে আশা মিয়া (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত আশা ওই গ্রামের মাসুম মিয়ার ছেলে। সে গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ছিল। গোপালপুর গ্রামের ইউপি সদস্য আব্দুল মালেক মোল্লা জানান, রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিল আশা। রাত ১২টার দিকে বিষধর সাপ তাকে ছোবল দেয়। শরীরে জ্বালা-যন্ত্রনা শুরু হলে পরিবারের লোকজনকে ডাকে। প্রথমে তাকে স্থানীয় ওঝাদের কাছে ঝাঁড়-ফুক করানো হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ভোরে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’