বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় বিষধর সাপের কামড়ে যুবকের মৃত্যু

  • আপলোড তারিখঃ ১৮-০৮-২০২১ ইং
দর্শনায় বিষধর সাপের কামড়ে যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: দর্শনায় বিষধর সাপের কামড়ে নূর আলম (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ভোর চারটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত নূর আলম দর্শনা আকুন্দবাড়িয়া আবাসনের নজু মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, ‘গত সোমবার দিবাগত রাত একটার দিকে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় একটি বিষধর সাপ নূর আলমের পায়ে কামড় দেয়। তাঁকে সাপে কামড়েছে বুঝতে পেরে পরিবারের সদস্যরা নূর আলমকে উদ্ধার করে আকুন্দবাড়িয়া নতুনপাড়ার একটি কবিরাজের নিকটে নেয়। রাত তিনটা পর্যন্ত কবিরাজের ঝার-ফুঁকেও কোন কাজ না হওয়ায় তাঁকে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নূর আলমকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোড় চারটার দিকে নূর আলমের মৃত্যু হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিল আরসালান বলেন, ‘ভোড় পৌনে চারটার দিকে গুরুতর অবস্থায় নূর আলমকে জরুরি বিভাগে নেয়। পরিবারের সদস্যদের থেকে জানতে পারি তাকে রাত ১টার দিকে সাপে কামড়েচে। এসময় তাকে দ্রুত তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। এর পনের মিনিট পরেই তার মৃত্যু হয়। সাপে কামড়েরও তিন ঘণ্টা পরে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। সময় বিলম্ব না করে দ্রুত হাসপাতালে নিলে হয়ত তিনি বেচে যেতেন।’


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’