দর্শনায় নগদ টাকা, সরঞ্জামসহ চার জুয়াড়ী
- আপলোড তারিখঃ
১৮-০৮-২০২১
ইং
দর্শনা অফিস:
দর্শনা থানা পুলিশের অভিযানে নগত ১৩ শ টাকাসহ চার জুয়াড়ী আটক হয়েছেন। এসময় তাঁদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার বেলা পৌনে তিনটার দিকে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান কাজলের নেতৃত্বে এসআই মাজহারুল, এসআই নাজিম উদ্দিন ও এএসআই সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা পৌর এলাকার রেল ইয়ার্ডের কেবিন ঘরের নিকট জৈনক মখলেছের পরিত্যাক্ত ঘরে অভিযান পরিচালনা করেন। উক্ত স্থানে পুলিশের উপস্থিতি টের পেয়ে চার জুয়াড়ী দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশের চেষ্টায় তাঁদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- দর্শনা পৌর এলাকার পরানপুর মাঝপাড়ার মৃত আ. কুদ্দুসের ছেলে হুমায়ুন কবির (৪২), রামনগর মাঝপাড়ার মৃত আনসার মন্ডলের ছেলে আবু সাঈদ (৪১), আজিমপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আজিজুল ইসলাম (৪৮) ও পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সুলতানপুর দক্ষিণ পাড়ার আ. গফুরের ছেলে আসাদুল ইসলাম(৪১)। এসময় গ্রেফতারকৃত ব্যক্তিদের নিকট হতে জুয়া খেলার নগত ১৩ শ টাকা ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। গতকালই গ্রেপ্তারকৃত জুয়াড়ীদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ।
কমেন্ট বক্স