বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় দুই মাদক ব্যবসায়ীর জেল-জরিমানা

  • আপলোড তারিখঃ ১৭-০৮-২০২১ ইং
কার্পাসডাঙ্গায় দুই মাদক ব্যবসায়ীর জেল-জরিমানা
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের মুন্সিপুর গ্রামের দুই মাদকসেবীকে এক মাসের জেল ও ১ শ টাকা জরিমান করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিত আসামিরা হলেন মুন্সিপুর গ্রামের মৃত মোজাম্মেল সর্দ্দারের ছেলে বেল্টু (৪০) ও একই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে মণি (৪৫)। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ। গতকাল সোমবার বেলা দুইটার দিকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেকের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে কার্পাসডাঙ্গা ফাঁড়ির এসআই আতিকুর রহমান জুয়েল মাদক বিরোধী অভিযান চালিয়ে মুন্সিপুর গ্রামের মৃত মোজাম্মেল সর্দ্দারের ছেলে বেল্টু ও একই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে মণিকে আটক করেন। তাঁদের দেহ তল্লাশী করে ৭ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ ঘটনাস্থানে এসে সত্যতা প্রমাণ মিললে অভিযুক্তদেরকে ১ মাসের জেল ও ১ শ টাকা করে জরিমানা করেন। পরে তাঁদেরকে জেলহাজতে প্রেরণ করা হয় বলে জানান পুলিশ।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’