বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক আটক

  • আপলোড তারিখঃ ১৭-০৮-২০২১ ইং
মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক আটক
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ মাসুদ পারভেজ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার সন্ধ্যার দিকে মেহেরপুর শহরের ভূমি অফিসপাড়ার মোড় এলাকা থেকে মাসুদ পারভেজকে গ্রেপ্তার করে। মাসুদ পারভেজ মেহেরপুর শহরের শিশু বাগানপাড়া কামরুল ইসলাম খোকনের ছেলে। জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি ইন্সপেক্টর শাহ আলমের নেতৃত্বে শহরের ভূমি অফিস পাড়া এলাকায় অভিযান চালায়। এসময় মাসুদ পারভেজকে গ্রেপ্তার করার পর তাঁর নিকট থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করেন। অভিযানে অন্যদের মধ্যে এসআই রুবেল আহমেদ, এএসআই আহসান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’