বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীর বামন্দিতে সরঞ্জামসহ চার জুয়াড়ী আটক

  • আপলোড তারিখঃ ১৩-০৮-২০২১ ইং
গাংনীর বামন্দিতে সরঞ্জামসহ চার জুয়াড়ী আটক
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে চার জুয়াড়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন- উপজেলার বামন্দী নিশিপুর এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে স্বপন আলী (২৮), সাজাহানের ছেলে মিনারুল ইসলাম (২৫), নাসির উদ্দিন সরদারের ছেলে বক্তিয়ার আলী (৩৩) ও আব্দুল আলীমের ছেলে বিদ্যুৎ মিয়া (৩৫)। মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, মেহেরপুর গাংনী উপজেলার ঐতিহ্যবাহী হাট বামন্দি এলাকার নিশিপুর গ্রামে জুয়া খেলা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে এসআই রুবেল, এএসআই আহসান হাবীব ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাঁদের আটক করে। এসময় তাঁদের কাছে থেকে ৪ হাজার ১৯০ টাকা, জুয়া খোলার কার্ড উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে গাংনী থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’