বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় অ্যাস্ট্রাজেনেকা ও সিনোফার্মার টিকা নিয়েছেন আরও সাড়ে ৬ হাজার মানুষ

  • আপলোড তারিখঃ ১১-০৮-২০২১ ইং
চুয়াডাঙ্গায় অ্যাস্ট্রাজেনেকা ও সিনোফার্মার টিকা নিয়েছেন আরও সাড়ে ৬ হাজার মানুষ
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় অ্যাস্ট্রাজেনেকা টিকার দ্বিতীয় ডোজ প্রদান কার্যক্রমের চতুর্থ দিনে আরও ৫ হাজার ৫৩ জন দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। জেলায় অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নেওয়ার পরে টিকার দ্বিতীয় ডোজ নিতে অপেক্ষায় থাকা ২৬ হাজার ৭৬৭ মানুষের মধ্যে গতকাল মঙ্গলবার জেলার বিভিন্ন টিকা কেন্দ্র থেকে এই ৫ হাজার ৫৩ জন দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেন। এনিয়ে প্রথম ডোজ নিয়ে অপেক্ষায় থাকা ২৬ হাজার ৭৬৭ মানুষের মধ্যে মোট দ্বিতীয় জোড টিকা নিয়েছেন ৮ হাজার ৫৫২ জন। জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি জেলার চার উপজেলায় বিভিন্ন টিকাদান কেন্দ্রে একযোগে করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়। ৭ ফেব্রুয়ারি থেকে ২৪ এপ্রিল পর্যন্ত জেলায় অ্যাস্ট্রাজেনেকা টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫৭ হাজার ৮৭১ জন। ৮ এপ্রিল থেকে শুরু হয় জেলায় করোনা টিকার দ্বিতীয় ডোজ প্রদান কার্যক্রম। ৮ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত জেলায় অ্যাস্ট্রোজেনেকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৩১ হাজার ১০৪ জন। সেসময় টিকার মজুদ শেষ হয়ে যাওয়ায় টিকার দ্বিতীয় ডোজ নিতে বাদ পড়েন ২৬ হাজার ৭৬৭ জন। দীর্ঘ প্রতিক্ষার পর চলতি মাসের প্রথম সপ্তাহে জেলা সিভিল সার্জন অফিসে ২৮ হাজার ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা এসে পৌঁছায়। গত শনিবার থেকেই বাদ পড়া ২৬ হাজার ৭৬৭ মানুষের মধ্যে এই টিকা প্রদান কার্যক্রম শুরু করা হয়। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে আরও জানা যায়, গতকাল পর্যন্ত জেলার অ্যাস্ট্রোজেনেকার প্রথম ডোজ পেয়েছেন ৫৭ হাজার ৮৭১ জন। মোট দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৩৯ হাজার ৬৫৬ জন। অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ নিতে বাকী আছেন এখনও ১৮ হাজার ২১৫ জন। জেলা স্বাস্থ্য বিভাগের নিকট অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের ১৯ হাজার ৪৪৮টি ডোজ টিকা মজুদ রয়েছে। এদিকে, গতকাল জেলায় চীনের তৈরি সিনোফার্মার টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ১ হাজার ৩৩২ জন। গতকাল একই টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ১৬৬ জন। এনিয়ে জেলায় মোট সিনোফার্মার টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ৭৩ হাজার ৫৮৯ জন। সিনোফার্মার টিকার দুইটি ডোজই গ্রহণ করেছেন ২ হাজার ৪৭১ জন।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’