ঢাকা সেন্ট্রাল হাসপাতাল ভাংচুর ও ডাক্তার গ্রেফতারের প্রতিবাদে : চুয়াডাঙ্গা ও মেহেরপুরে চিকিৎসকদের মানববন্ধন
- আপলোড তারিখঃ
২১-০৫-২০১৭
ইং
অফিস: বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে ছাত্রদের ঢাকা সেন্ট্রাল হাসপাতাল ভাংচুর, অধ্যাপক ডা: এবিএম আব্দুল্লাহসহ সম্মানিত ৯জন চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের ও কয়েক চিকিৎসককে গ্রেফতারের প্রতিবাদে কেন্দ্রীয় বিএমএ ঘোষিত কর্মসুচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিএমএ’র উদ্যোগে চিকিৎসকেরা কালো ব্যাচ ধারন ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে। ২১ মে থেকে আগামী ২৫ মে পর্যন্ত কালো ব্যাচ ধারন এবং প্রতিদিন বেলা ১২ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত কর্মবিরতিসহ মানববন্ধন অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিবাদ কর্মসুচি পালিত হবে বলে নেতৃবৃন্দ জানান। গতকাল রোববার চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা বিএমএ’র সভাপতি ডা: মার্টিনহীরক চৌধুরী, সাধারন সম্পাদক ডা: আব্দুল লতিফ, ডা: ওয়ালিউর রহমান নয়ন, ডা: আবুল হোসেন, ডা: আতাউর রহমান মুন্সি, ডা: রবিউল ইসলাম প্রমূখ। মানববন্ধন থেকে চিকিৎসক নেতৃবৃন্দ সকল চিকিৎসককে এই কর্মসুচিতে অংশগ্রহনে আহবান জানিয়ে বলেন প্রতিদিনের কর্মসুচি পালনকালে জরুরী সেবা চালু থাকবে এবং ২৩ মে সকল চিকিৎসক প্রাইভেট প্রাকটিস বন্ধ রাখবে।
আমাদের মেহেরপুর অফিস জানায়, মেহেরপুর জেলা বিএমএ একই দাবীতে কালো ব্যাচ ধারন করে গতকাল রবিবার দুপুর ১টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতাল চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে নেতৃত্ব দেন মেহেরপুরে জেলা বিএমএ সভাপতি ডাঃ রমেশ চন্দ্রনাথ। এ সময় জেলা বিএমএ সাধারন সম্পাদক ডাঃ আবু তাহের সিদ্দিক, মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মিজানুর রহমান, ডাঃ ওবাইদুল ইসলাম পলাশ, ডাঃ এহসানুল কবির, ডাঃ মৃনাল কান্তি মন্ডল, ডাঃ আশিষ কুমার দেবনাথ, ডাঃ খায়রুজ্জমান পিনু, ডাঃ সুমাইয়া খানমসহ জেলা বিএমএ’র সদস্যরা মানববন্ধনে অংশ নেন। হাসপাতালে ভাংচুরের সাথে জড়িতদের শাস্তি ও ডাক্তারদের বিরুদ্ধে অন্যায় মামলা প্রত্যাহারের দাবী জানান নেতৃবৃন্দ।
কমেন্ট বক্স