বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় মোবাইল ফোনে সাংবাদিককে হত্যার হুমকি!

  • আপলোড তারিখঃ ১১-০৮-২০২১ ইং
দামুড়হুদায় মোবাইল ফোনে সাংবাদিককে হত্যার হুমকি!
দর্শনা অফিস: দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামের সাংবাদিক হাসমত আলীকে মোবাইল ফোনে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার ভোরে ৪টি মোবাইল নম্বর থেকে তাঁকে এই হত্যার হুমকি দেওয়া হয়েছে। তিনি উপজেলার কুড়ুলগাছি গ্রামের আবু তালেবের ছেলে ও দৈনিক যায়যায়দিন পত্রিকার চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা প্রতিনিধি। এ ঘটনায় গতকাল মঙ্গলবার দুপুরে সাংবাদিক হাসমত আলী বাদী হয়ে দর্শনা থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। সাংবাদিক হাসমত আলী জানান, ‘মঙ্গলবার ভোরে আমি দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি নিজ বাড়িতে শুয়েছিলাম। এসময় ০১৫১৮৭৬৪০৮৯ নম্বর থেকে আমাকে ফোন করে হত্যার হুমকি দেন। এসময় আমি ফোনটি কেটে দিয়। পরবর্তীতে আরও ০১৫১৮৭৬৪৯৯৩, ০১৫১৮৭৬৪৭৮৫, +১৯৭১০১৯৫২ তিনটি নাম্বার থেকে আমাকে ফোন দিয়ে হত্যার হুমকি প্রদর্শন করেছে। ঘটনার পর আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ঘটনায় দর্শনা থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।’ এবিষয়ে দর্শনা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরু ও সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন বলেন, সাংবাদিক হাসমত আলীর হত্যার হুমকি দেওয়ায় আমরা উদ্বেগ প্রকাশ করছি। হত্যার হুমকি দেওয়ার ঘটনার সাথে যারা জড়িত, তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’