চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ চারটি মোবাইল উদ্ধার করল
- আপলোড তারিখঃ
১১-০৮-২০২১
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় বিভিন্ন সময় হারিয়ে যাওয়া দামি চারটি মোবাইল ফোন উদ্ধার করেছে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে প্রকৃত মালিককে তাঁদের ফোনগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সময়ে চারজন ব্যক্তির ৪টি মোবাইল ফোন হারিয়ে যায়। মোবাইল হারানোর বিষয়ে ওই সকল ব্যক্তিরা সদর থানায় পৃথক চারটি জিডি করেন। মোবাইলগুলো উদ্ধারে সদর থানায় সদ্য যোগদানকৃত একজন চৌকস পুলিশ সদস্য সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলতাব হোসেনকে দায়িত্ব দেওয়া হয়। ফোন উদ্ধারের দায়িত্ব পেয়ে কয়েকদিনের মধ্যে পুলিশের বিভিন্ন উন্নত তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে ফোনগুলো উদ্ধার করেন তিনি।
গতকাল ফোন হারানো ওই সকল ব্যক্তি চুয়াডাঙ্গা পৌর শহরের জোয়ার্দ্দার পাড়ার শরিফুল আরেফিন, দৌলাতদিয়াড়ের ইমরান হোসেন বাপ্পি, রাজাপুরের মাসুদ রানা ও দামুড়হুদা উপজেলার লক্ষীপুরের রনি হোসেনকে থানায় ডেকে ফোনগুলো বুঝিয়ে দেওয়া হয়। এসময় তাঁরা তাঁদের কাক্সিক্ষত সেবা পেয়ে চুয়াড়াঙ্গা সদর থানা পুলিশ তথা বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
যেকোনো বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে দ্রুত পুলিশের সেবা নেওয়ায় আহ্বান জানিয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ খান বলেন, এর আগেও বিভিন্ন সময়ে সদর থানার পুলিশ জেলার প্রায় শতাধিক ব্যক্তির হারানো ফোন উদ্ধার করে দিয়েছে। তিনি আরও বলেন, বর্তমান তথ্য প্রযুক্তি নির্ভর ডিজিটাল যুগে প্রতিটা মানুষের কাছে তার মোবাইল ফোনটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্বপূর্ণ ফোনে মানুষ তাদের অনেক দরকারি ডকুমেন্টস ফাইল করে রাখেন। হঠাৎ করে ফোনটি হারিয়ে গেলে চরম বিড়ম্বনায় পড়তে হয় তাদের। আবার অনেক সময় এই হারনো বা চুরি হওয়া ফোন দিয়ে বড় ধরনের অপরাধ সংগঠন করে এক শ্রেণির দুষ্কৃতকারী। ফলে প্রাথমিক পর্যায়ে ওই ফোন দিয়ে ঘটানো অপকর্মের দায় পড়ে ফোনের মূল মালিকের ওপর। যেটা অত্যান্ত কঠিন এক বাস্তবতা। ফলে সমাজের সকল স্তরের জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আপনাদের আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনার বিষয়ে পুলিশকে তথ্য দিন দ্রুত পলিশের সেবা নিন।
কমেন্ট বক্স