বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে তুচ্ছ ঘটনায় একজনকে কুপিয়ে জখম

  • আপলোড তারিখঃ ০৯-০৮-২০২১ ইং
মেহেরপুরে তুচ্ছ ঘটনায় একজনকে কুপিয়ে জখম
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরে তুচ্ছ ঘটনায় একজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জমির মালিক খায়রুলের বিরুদ্ধে। গতকাল সোমবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামে মহিষের ঘাস খাওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জের ধরে শাহাবুদ্দিন নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে খায়রুল নামের এক ব্যক্তি। আহত শাহাবুদ্দিন চকশ্যামনগর গ্রামের সাত্তার মণ্ডলের ছেলে। জানা গেছে, ঘটনার সময় শাহাবুদ্দিনের একটি মহিষ খায়রুলের জমিতে লাগানো ঘাস খেতে শুরু করে। এ নিয়ে জমির মালিক খায়রুল এবং মহিষের মালিক শাহাবুদ্দিনের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে শাহাবুদ্দিনকে কুপিয়ে জখম করা হয়। আহত অবস্থায় তাঁকে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’