বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ট্রেনে কেটে অজ্ঞাত যুবকের মৃত্যু

  • আপলোড তারিখঃ ০৯-০৮-২০২১ ইং
আলমডাঙ্গায় ট্রেনে কেটে অজ্ঞাত যুবকের মৃত্যু
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় ট্রেনে কেটে অজ্ঞাত এক যুবকের (২৮) মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে আলমডাঙ্গার জগন্নাথপুর চেংখালী মাঠ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নরেশ চন্দ্র দাস জানান, ভোরে খুলনা থেকে পোড়াদহগামী মালবাহী ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’