চুয়াডাঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল হক বিশ্বাসের ইন্তেকাল, দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক
- আপলোড তারিখঃ
০৯-০৮-২০২১
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাসের সেজো ভাই চুয়াডাঙ্গার পরিচিত মুখ, বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল হক বিশ্বাস ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল রোববার ভোর ৪টা ৪০ মিনিটে ঢাকার হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মুত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। এর আগে গত পরশু দিন তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ওই দিন সন্ধ্যায় ঢাকার হার্ট ফাউন্ডেশনে নেওয়া হয়।
চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুল হক বিশ্বাস জানান, তাঁর সেজো ভাই বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল হক বিশ্বাস গতকাল রোববার ভোর ৪টা ৪০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। রোববারই গ্রামের বাড়ি আলুকদিয়া মনিরামপুরে তাঁর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়েছে।
এদিকে, চুয়াডাঙ্গার পরিচিত মুখ, বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল হক বিশ্বাসের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে অনেকেই ছুটে আসেন শেষবারের মতো দেখতো। করোনাভাইরাসের ভীতি ভুলে অনেকেই এসে অশ্রুসিক্ত হন। স্বাস্থ্যবিধি মেনে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়।
মরহুম আজিজুল হক বিশ্বাসের জানাজায় অংশ নেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি, পৌর আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবির, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান জিল্লু, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আরশাদ উদ্দীন চন্দন, আত্মবিশ্বাসের নির্বাহী পরিচালক আকরামুল হক বিশ্বাস, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরিব রুহানী মাসুম, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান হাজি শাখাওয়াত হোসেন টাইগার, জেলা যুবলীগ সদস্য হাফিজুর রহমান হাপু, জেলা কৃষক লীগের সহসভাপতি সলিল, আলুকদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ মোল্লা, আলুকদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সদর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল মতিন দুদু, সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন, সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও চুয়াডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাফিজুর রহমান মাফি, সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক ইমরান আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য তাহের, আব্দুল আলিম, আলুকদিয়া যুবলীগের সাধারণ সম্পাদক শান্তি, পদ্মবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলু, চুয়াডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পিন্টু, ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম টোকন, কুমারী ইউপি সদস্য নজরুল ইসলাম বিশ্বাস প্রমুখ।
অপর দিকে, চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাসের সেজো ভাই চুয়াডাঙ্গার পরিচিত মুখ, বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল হক বিশ্বাসের মুত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও জেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক ওবায়দুর রহমান চৌধুরী জিপু, চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক চেয়ারম্যান এ্যাড. আশরাফ উদ্দীন প্রমুখ।
এদিকে, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকা পরিবারের পক্ষ থেকে প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন আজিজুল হক বিশ্বাসের মুত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
কমেন্ট বক্স