চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদক ব্যবসায়ী আটক
- আপলোড তারিখঃ
০৯-০৮-২০২১
ইং
নিজস্ব প্রতিবেদক:
মাদক সেবন ও বিক্রির অপরাধে আমিরুল ইসলাম ঘগর নামের একজনকে আটক করেছে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল রোববার বিকেলে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে ৫ অ্যাম্পুল ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ তাঁকে আটক করা হয়। আটককৃত আমিরুল ইসলাম ঘগর (৪৫) চুয়াডাঙ্গা জেলা শহরের বাগানপড়ার মৃত আলী হোসেনের ছেলে।
সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, গতকাল রোববার বিকেল চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ঘগরের বাড়িতে অভিযান চালিয়ে মাদক সেবন করা অবস্থায় তাঁকে আটক করে। আটককৃত ঘগরের স্বীকারোক্তিতে তাঁর ঘরে তল্লাশি চালিয়ে ৫ অ্যাম্পুল ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়। আটককৃত ঘগরকে নিয়মিত মামলাসহ সদর থানায় সোপর্দ করা হয়েছে।
চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ জানান, আমিরুল ইসলাম ঘগর এলাকার চিহ্নিত মাদকসেবী। মাদক সেবনের পাশাপাশি তিনি মাদক ব্যবসার সাথেও জড়িত। এর আগেও তাঁকে মাদকদ্রব্যসহ আটক করা হয়েছে। তাঁর নামে একাধিক মাদক মামলা আছে। রোববার তাঁকে মাদকসহ আটকের পর নিয়মিত মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
কমেন্ট বক্স