বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার খেজুরতলায় দুই ট্রাকের মুখোমুখী সংঘর্ষ, চালক আহত

  • আপলোড তারিখঃ ০৮-০৮-২০২১ ইং
চুয়াডাঙ্গার খেজুরতলায় দুই ট্রাকের মুখোমুখী সংঘর্ষ, চালক আহত
প্রতিবেদক, তিতুদহ: চুয়াডাঙ্গার খেজুরতলায় দুই ট্রাকের মুখোমুখী সংঘর্ষে শান্ত নামের এক ট্রাক ড্রাইভার আহত হয়েছেন। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। আহত ট্রাক ড্রাইভার শান্ত সদর উপজেলার হাড়োকান্দি গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানার গড়াইটুপি ইউনিয়নের সড়াবাড়ীয়া থেকে কাঁচামালবাহী ট্রাক ঢাকার উদ্দেশে রওনা করে। পথিমধ্যে বিকেলে সাড়ে ৪ টার দিকে খেজুরতলা নতুন মসজিদের সন্নিকটে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালু বোঝায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বালু বোঝায় ট্রাকের ড্রাইভার শান্ত আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’