বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বাংলাদেশ রেলের সাবেক ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার আব্দুল মান্নানের ইন্তেকাল

  • আপলোড তারিখঃ ০৮-০৮-২০২১ ইং
বাংলাদেশ রেলের সাবেক ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার আব্দুল মান্নানের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার কৃতী সন্তান বাংলাদেশ রেলের সাবেক ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল শনিবার রাত সোয়া ১০টায় ঢাকার এ এম জেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি গত ২২ জুলাই থেকে করোনা পজিটিভ ছিলেন। মুত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম আব্দুল মান্নান ১৯৬২ সালে বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং শেষ করে বাংলাদেশ রেলে ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার হিসেবে অবসর গ্রহণ করেন। পরে তিনি বাংলাদেশ ব্যাংকের ইঞ্জিনিয়ারিং সেকশনের জিএম এর দায়িত্বও পালন করেন। এরপর তিনি নিটোল কোম্পানিতে এক্সকিউটিভ ডাইরেক্টর ছিলেন। শেষ জীবনে ‘আমার কিছু কথা’ নামে তাঁর একটি বইও প্রকাশিত হয়েছে। মরহুম আব্দুল মান্নান চুয়াডাঙ্গা ভি. জে সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুজিবুর রহমানের বড় জামাই। মরহুম আব্দুল মান্নানের পারিবারিক সূত্রে জানাগেছে, আজ রোববার বাদ জোহর মরহুমের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা পৌরসভার বেলগাছি মসজিদে নামাজে জানাযা শেষে বেলগাছি কবরস্থানে পিতা মাতার কবরের পাশে তার দাফনকার্য সম্পন্ন করা হবে। এদিকে, বাংলাদেশ রেলের সাবেক ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার আব্দুল মান্নানের মৃত্যুতে গভীর শোক ও শোসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপনসহ সমীকরণ পরিবার।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’