বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুরিকালে যুবক পাকড়াও, অতঃপর গণধোলাই!

  • আপলোড তারিখঃ ০৬-০৮-২০২১ ইং
চুরিকালে যুবক পাকড়াও, অতঃপর গণধোলাই!
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় বাই-সাইকেল চুরির সময় আলামিন (২২) নামের এক যুবককে হাতেনাতে পাকড়াও করে গণধোলাই দিয়েছে স্থানীয় জনগণ। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র গ্রামের স্কুলমাঠে এ ঘটনা ঘটে। এসময় খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পৌঁছে আলামিনকে প্রথমে উদ্ধার করে এবং পরে চুরির অভিযোগে আটক করে সদর হাসপাতালে নেয়। আটক আলামিন চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের ইবাদত আলীর ছেলে। জানা যায়, শঙ্করচঁন্দ্র গ্রামের শামিম হোসেনের ছেলে ফয়সাল আলী তাঁর ব্যবহৃত বাইসাইকেল শঙ্করচন্দ্র স্কুল মাঠে রেখে স্কুলের পাশের নিজ পটলের ক্ষেতে যায়। পটল ক্ষেত পরিচর্যার এক সময় সে স্কুল মাঠের দিকে তাকালে দেখে কেউ একজন তাঁর সাইকেল নিয়ে চলে যাচ্ছে। এসময় সে দৌঁড়ে এসে সাইকেলসহ আলামিনকে পাকড়াও করে। স্থানীয় ব্যক্তিরা আলামিনের সাইকেল চুরির বিষয়টি বুঝতে পেরে তাঁকে গণধোলাই দেয়। এদিকে, ঘটনার খবর পেয়ে সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে আলামিনকে আটক করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে নেয়। হাসপাতাল থেকে চিকিৎসা শেষে তাঁকে থানা হেফাজতে নেওয়া হয়।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’