করোনা আক্রান্তদের পাশে চুয়াডাঙ্গা বিএনপি
- আপলোড তারিখঃ
০৬-০৮-২০২১
ইং
জরুরি ওষুধ-সামগ্রী বিতরণ করলেন বিএনপি নেতা সিরাজুল ইসলাম মনি
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা জেলা বিএনপির কার্যালয় কোভিড-১৯ হেল্প সেন্টার থেকে অসহায় করোনা আক্রান্ত রোগীদের মধ্যে জরুরি ওষুধ-সামগ্রী প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা রজব আলী সুপার মার্কেটস্থ জেলা বিএনপির কার্যালয় ও ডেডিকেটেড কোভিড-১৯ হেল্প সেন্টার থেকে এ ওষুধ-সামগ্রী বিতরণ করা হয়। চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহবায়ক কমিটি সদস্য ও পৌর নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী সিরাজুল ইসলাম মনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ওষুধ-সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা মৎস্যজীবী দলের সদস্যসচিব কামরুজ্জামান বাবলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, পৌর বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, পৌর বিএনপি নেতা আব্দুল হান্নান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শামীম হাসান টুটুল, জেলা যুবদলের কোষাধ্যক্ষ মমিনুর রহমান মোমিন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক অপু মালিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রুবেল হাসান, বিল্লাল হোসেন, জেলা ছাত্রদলের আইনবিষয়ক সম্পাদক কাওসার আহম্মেদ জীবন, সদর থানা ছাত্রদলের সদস্যসচিব মাহবুব হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী, রফিক, সাইফুল প্রমুখ।
উল্লেখ্য, ‘আপনার সেবায় পাশে আছি আমরা’ এই স্লোগানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে করোনা মহামারিতে গত ২ আগস্ট চুয়াডাঙ্গা জেলা বিএনপির কার্যালয়কে কোভিড-১৯ হেল্প সেন্টার হিসেবে ঘোষণা করা হয়। সেসময় ভার্চুয়ালভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির উপ-কোষাধ্যক্ষ, জেলা বিএনপির আহ্বায়ক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদ হাসান খান বাবু ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফ।
কমেন্ট বক্স