বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

উথলীতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

  • আপলোড তারিখঃ ০৫-০৮-২০২১ ইং
উথলীতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত
প্রতিবেদক, উথলী: জীবননগর উপজেলার উথলীতে সড়ক দুর্ঘটনায় মাসুমা খাতুন (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। নিহত মাসুমা খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন হরিশপুর গ্রামের এজাজুল হকের স্ত্রী। গতকাল বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এই ঘটনা ঘটে। নিহতের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে নিজ ছেলে জাহাঙ্গীরকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে তাঁর বাবা আব্দুল জলিলের বাড়ি জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের পূর্বপাড়ায় আসেন মাসুমা খাতুন। কাজ শেষে বিকেলে স্বামীর বাড়িতে ফিরে যাওয়ার সময় উথলী গ্রামের বিশ্বাসপাড়ার প্রয়াত সাইদুর রহমান ওরফে ধুন্দুর বাড়ির নিকটে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপকে সাইড দিতে গেলে পিকআপের সাথে ধাক্কা লেগে মা ও ছেলে উভয়ই মোটরসাইকেল থেকে পাকা রাস্তার ওপর পড়ে যান। এসময় তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় পথের মধ্যে মাসুমা খাতুনের মৃত্যু হয়। খবর পেয়ে দুর্ঘটনা স্থান পরিদর্শনে আসেন জীবননগর থানার এসআই শহিদসহ সঙ্গীয় ফোর্স।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’